জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নাটোরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ নভেম্বর সকাল ১০টায় নাটোর ইউনিক প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুলবুল আহমেদ,যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, এখন টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন, ইউনিক প্রেস ক্লাব নির্বাহী সদস্য গোলাম গাউস , ইউনিক প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, চ্যানেল এস সাংবাদিক সাজেদুর রহমান, শামসুল ইসলাম, তহুরা, শিহাব, লিমন হোসেন, ও ঢাকার এফএম ইন্টারন্যাশনাল কলেজের সাবেক প্রভাষক,২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হওয়া আত্মউন্নয়নমূলক বই ‘সেলফ কনফিডেন্স’এর লেখক নিজ জেলা নাটোরের ‘প্রত্যয় একাডেমিক কেয়ার’প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল সুমন।আরো উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, লালপুর উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম, সিংড়া উপজেলা প্রতিনিধি মো. ইমরান রানা এবং নাটোরের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি গণমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও জনসেবার মাধ্যম। অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানোই একজন প্রকৃত সাংবাদিকের অন্যতম কাজ।
আলোচনা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/আর বি