নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে ক্রীড়ামোদী ও সচেতন তরুণদের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন চাঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মির্জাপুরের তরুণদের এমন সুন্দর আয়োজন তাঁকে মুগ্ধ করেছে। ভবিষ্যতেও এলাকার ভালো ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি টুর্নামেন্টের আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী সব দলের প্রতি শুভকামনা জানান।
স্থানীয় তরুণদের এমন ক্রীড়া আয়োজন এলাকায় খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি