Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৬:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৫:৫৬ অপরাহ্ণ

ডোমারে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

লেখকঃ মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকার (বালাচান) এর ছেলে। তিনি ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ছোটন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন