Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৩:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৩:২৪ অপরাহ্ণ

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

১১ নভেম্বর জাতীয় সংসদের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ১০ নভেম্বর ঢাবি ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের উপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর শহীদ মিনার চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পিরোজপুর পৌর এনসিপির আহবায়ক মাহবুবুল আলম নাইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ন সদস্য সচিব মো কামাল হোসেন,জেলা ছাত্রশক্তির আহবায়ক ফাহাদ শিকদার প্রমুখ।

এ সময় এনসিপি পিরোজপুর জেলার নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন