Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ১২:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ১২:১০ অপরাহ্ণ

আত্রাইয়ে উপজেলা যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিটন ও মো.পারভেজ ইকবাল।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,সহসাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট,সাংগঠনিক সম্পাদক মো.আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন লোটাসসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী দিনেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আত্রাইয়ে বিএনপি ও যুবদলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন