Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ১১:১১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ১০:৪১ পূর্বাহ্ণ

কৃষকদের স্বার্থ আপনারা চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী কৃষি বান্ধব। আমাদের প্রধানমন্ত্রী এদেশের মানুষের কৃষকের কথা চিন্তা করেন। উনি প্রথমে সিদ্ধান্ত নিয়ে ভেবেছেন কৃষকের কি হবে। আর এইজন্য সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে এই কৃষকের বাঁচানোর জন্য কিভাবে এই সুগার মিল এবং সুগার মিল না এই কৃষির সাথে যারা জড়িত কিভাবে এটাকে আরো বেশি উন্নয়ন করা যায় এটাকে দিয়ে দেশের জনগণের কল্যাণ করা যায় উনি তার চিন্তা চেতনা দিয়ে সবসময় কাজ করেছেন।

​আমি আশা করি ইনশাআল্লাহ, এই সুগার মিলের জন্য আপনারা যদি যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমরা যারা এমপিরা আছি যে সে যে এলাকার আমরা আপনাকে সাহায্য করব। আপনি এগিয়ে যান। আপনার পিছে দেশের জনগণ আছে কৃষক আছে।

​পরিশেষে আমি আমার কৃষকদের কথা আমার মোসলেহ ভাই বলেছে আপনি বলেছেন। আমি অবশ্যই কৃষকদের স্বার্থ আপনারা চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে আমি বিশ্বাস করি আমাদের স্লোগান, কৃষি নির্ভর আমাদের এই দেশ, আশি ভাগ মানুষ কৃষক। এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই চিন্তা করে। আপনি কৃষকের আখ আখের দাম বৃদ্ধি করার জন্য যা যা দরকার করবেন।

আজ শুক্রবার বিকেলে নাটোর সদরের হুগোলবাড়িয়া নাটোর সুগার মিলস কেইন করিয়ার চত্বরে ২০২৬ -২০২৭ আখ মাড়াই ৪৩ তম মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বিএসএফআইসি সদর দপ্তর ঢাকা মোঃ শামছুজ্জামান সুরুজ,জেলা প্রশাসক রুটিন দায়িত্ব নাটোর নূরুল হাই মোহাম্মদ আনাছ,ব্যাবস্থাপনা পরিচালক নাটোর সুগার মিলস কৃষিবীদ মোঃ আখলাছুর রহমান,জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব সহ আখ চাষীরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন