Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬ , ৫:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৬ , ৪:৫৪ অপরাহ্ণ

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ল যাত্রীবাহী বাস

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ী ও সমাদ্দার এলাকার মাঝামাঝি স্থানে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রিন্ট করুন