Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ৭:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৬ , ৭:৩৫ অপরাহ্ণ

শিবচরে মাদক ব্যবসায়ী কর্তৃক যুবক‌কে মারধর; টাকা, স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগ

লেখকঃ মোঃ খান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিজু মিয়া (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের বড় নিলক্ষী গ্রামের বাসিন্দা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপ‌জেলার যাদুয়ার চর গ্রামের আপন সরদার,পিতাঃসেলিম সরদার, ইমন সরদারসহ পিতাঃসেলিম সরদার ৪-৫ জন এলাকায় মাদক ব্যবসা করে এবং চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শিবচর থানাধীন যাদুয়ার চর সাকিনের ব্রিজের সামনে পৌঁছালে বিবাদীরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

ভুক্তভোগীর দাবি, এ সময় রিজু মিয়ার কা‌ছে থাকা মিস্ত্রী‌দের বেতনবাবদ নগদ ৫১,৩০০ টাকা এবং হাতে থাকা ৪ আনা ওজনের স্বর্ণের আংটি, যার আনুমানিক মূল্য ৫৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় অ‌ভিযুক্তরা। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে ব‌লে জানান শিবচর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হো‌সেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন