উলিপুরে সলিডারিটি সংস্থার উদ্যোগে উপকারভোগীদের মাঝে ছাগল,কৃষি উপকরণও জলবায়ু সহনশীল সবজি বীজ বিতরণ অনুষ্ঠান।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা জোরদার ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ,জলবায়ু সহনশীল সবজি বীজ ও ছাগল বিতরণ করা হয়েছে ।১১ নভেম্বর /২০২৬ ইং বোজ বুধবার সকাল ১২:০০ ঘটিকায়।
সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা জোরদারকরন প্রকল্পের উদ্যোগে ব্রেড ফর দা ওয়ার্ল্ড( বার্লিন) এর আর্থিক সহযোগীতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫২ জন উপকারভোগীদের মাঝে ২৬ জনকে সবজি বীজ সহ কৃষি উপকরণ ও ২৬ জনকে ছাগল প্রদান করা হয় ।প্রকল্প সংশ্লিষ্টরা জানান ছাগল পালন ও জলবায়ু সহনশীল সবজি চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারবেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা অর্জন করবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এ,টি,এম আরিফ
উপজেলা নির্বাহী অফিসার ,উলিপুর ,কুড়িগ্রাম ।
আরো উপস্থিত ছিলেন জনাব,মোঃ শহীদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার।
ডাঃ মোছাঃ রেবা বেগম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ।মোঃ রিয়াজুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা । স্বপন কুমার সরকার,সদস্য সলিডারিটি ।মোঃ মোনাল মিয়া ,পি ও।মোঃ আলমাহমুদ সজীব,
এম,ও।এবং মোঃ শাহিন মিঞা ,EARN প্রকল্প ব্যাবস্থাপক ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মনোরঞ্জন বর্মন,ফিল্ড অফিসার (SFSCP)সলিডারিটি ,উলিপুর ,কুড়িগ্রাম।
আজকালের কন্ঠ/আর বি