Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ৬:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও ভেকুর দুটি ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও ভেকুর দুটি ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন