Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ১১:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ

দুমকীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ নয়ন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে এসআই (নিঃ) সুমন চন্দ্র হাওলাদার উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করেন।

গ্রেপ্তার নয়ন হোসেন উত্তর শ্রীরামপুর গ্রামের মোঃ জসিম মুন্সীর ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন