মাদারীপুরের কালকিনি উপজেলার ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত ম্যানেজিং কমিটিকে পত্র জারির তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসির উদ্দিন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. রবিউল ইসলাম। এ ছাড়া অভিভাবক সদস্য কবির আকন এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
এ অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যালয়টির পরিচালনা ও শিক্ষা কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আজকালের কন্ঠ/আর বি