Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১১, ২০২৬ , ৭:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৬ , ৩:৫১ অপরাহ্ণ

উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ‘তেরে নাম বাবু’ গ্রেপ্তার

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবুকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিটিংয়ে আছি পরে কথা বলব।

জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কোন কারণে তাকে ডিবি গ্রেপ্তার দেখিয়েছে সে বিষয়টি জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন