Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১১, ২০২৬ , ৭:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৬ , ১০:২৪ পূর্বাহ্ণ

দিনাজপুরে সারাদেশে ফ্যাসিস্টের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির নির্দেশনায় মহারাজা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে সরকারি কলেজ মোড়, চৌরঙ্গী, থানামোড়, জেলা বিএনপির কার্যালয়, স্টেশন রোড, ডিসি অফিস, নিউটাউন, বড়পুল, মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও টেকনিক্যাল মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহারাজা মোড়ে এসে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব রফিকুল ইসলাম পাভেল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তাজ, সুমন ডলার ও বিজয় চক্রবর্তী। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন, রাকিব ও আলমগীর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডলার এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন