রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী কামারপাড়া (আমলকী তলা) এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দজুঁ গৌড়ীয় মঠ ও সকল ভক্তবৃন্দ এবং শ্রীচৈতন্য গৌড়ীয় সংঘের আয়োজনে ‘শ্রী শ্রী গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব’ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব বৃন্দাবনলীলাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কীর্তনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সহসভাপতি এবং তারাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এ ছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বড়দিয়া, নড়াইলের ত্রিনন্দী স্বামী দামোদর মহারাজ এবং চন্দনপাট, রংপুরের শ্রীমান ললিত গোপাল কৃষ্ণ দাস অধিকারী (লিটু মুখার্জী)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মীরবাগ, রংপুরের পরমেশ্বর কৃষ্ণদাস অধিকারী (পলাশ) এবং তারাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুলনার শ্রী মাধব কৃষ্ণদাস অধিকারী (মিলন কুন্ডু)।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান (শিপু), ইকরচালী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম (মিন্টু), ইকরচালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিনুর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও ইকরচালী ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত বেলাল এবং তারাগঞ্জ থানা বিএনপির সম্পাদক আব্দুল হালিম সরকার।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত কথা ও লীল্যামৃত কীর্তন পরিবেশন করেন শ্রীপাদ ভুবনেশ্বর কৃষ্ণদাস অধিকারী। ভজন কীর্তন পরিবেশন করেন শ্রী নারগোপাল কৃষ্ণদাস অধিকারী ও শ্রী বিধিশ্বর কৃষ্ণদাস অধিকারী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমতি ললিতা রানী কৃষ্ণদাসী (ছোট না), শ্রী নিত্যানন্দ কৃষ্ণদাস অধিকারী, শ্রী রাধারমন কৃষ্ণদাস অধিকারী (রাধিকা), শ্রী শুকদেব কৃষ্ণদাস অধিকারী, শ্রী করুণা চন্দ্র রায় এবং শ্রী গোপাল চন্দ্র রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত কৃষ্ণদাস অধিকারী (অনিল প্রভু)। এ ছাড়া সভাপতি হিসেবে আরও দায়িত্ব পালন করেন শ্রীধীর কৃষ্ণদাস অধিকারী (ধীরেন) এবং সহসভাপতি হিসেবে ছিলেন শ্রী আনন্দ কৃষ্ণদাস অধিকারী। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন শ্রী বিশ্বম্ভর কৃষ্ণদাস অধিকারী (বিমল)। সার্বিক সহযোগিতায় ছিলেন ভবেশ চন্দ্র কৃষ্ণদাস অধিকারী এবং পরিচালনায় ছিল ত্রিনন্দী স্বামী শ্রীমদ্ভক্তি বিজয় স্বামী মহারাজ ভক্তবৃন্দ মনোহরা। দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশ নেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর বি