Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১০, ২০২৬ , ৫:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৬ , ৫:১৬ অপরাহ্ণ

গলাচিপায় মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকসহ আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলার ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন