Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১০, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৬ , ৩:৫৭ অপরাহ্ণ

পিরোজপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে ইন্দুরকানি উপজেলার ৩ নম্বর বালিপাড়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নিয়াজ উদ্দিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন