Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১০, ২০২৬ , ১০:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৬ , ১০:০৭ পূর্বাহ্ণ

লোহাগড়ায় বিল্ডিংয়ের ছাদে হাত বাঁধা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

লেখকঃ কাজী ইমরান: নড়াইল প্রতিনিধি;

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবর নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে স্থানীয়রা ছাদে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আজিবর শেখ (৪২) লোহাগড়া পৌর শহরের সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির দুই হাত বাঁধা অবস্থায় ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রিন্ট করুন