Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ১২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ১২:২৬ অপরাহ্ণ

মাদারীপুর পৌরসভার বটতলায় ট্রলি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় দুটি ট্রলি ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার কাজিরহাট গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে দাদন ফকির।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বটতলা এলাকায় দুটি ট্রলি ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন