Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ১১:০৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ১০:৪০ পূর্বাহ্ণ

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গা আটক ৫৭বিজিবি অভিযানে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আলীকদম ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেট সংলগ্ন সড়কে সন্দেহজনক গতিবিধির কারণে ৭ জনকে আটক করা হয়।

‎আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।

‎আটক ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩ জন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের ২ জন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন রয়েছেন।

‎বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৭ জনকে ৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ২টার দিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

‎আলীকদম থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক ৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। পরে দিবাগত রাত ২টার দিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন