Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৮:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৮:২৪ পূর্বাহ্ণ

নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লেখকঃ পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ রিয়াদুল ইসলাম ওরফে রবিউল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে নেছারাবাদ থানাধীন স্বরূপকাঠী হাজিরপোল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় গ্রেপ্তার রিয়াদুল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন