Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৮, ২০২৬ , ৬:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৬ , ৫:৫৭ অপরাহ্ণ

কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ: হুইপ দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে যে সরকার তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এই সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার।

​কারণ ক্ষমতা আসার আগেই উনি ঘোষণা দিয়েছিল কৃষকদেরকে ঋণ মুক্ত করার জন্য ১০ হাজার টাকা সুদ মুক্ত করে ঋণ মুক্ত করে ভোটের আগে ঘোষণা দিয়েছিল অলরেডি আমাদের সুদ ঋণ মুক্ত হয়ে গেছে আমাদের কৃষকরা।

বিএনপি একমাত্র সরকার এই তারেক রহমানের সরকার যে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এদেশের এখনো ৮০ ভাগ মানুষ কৃষক। আমরা কৃষির উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি মনে করি তারেক রহমানের সরকার কৃষির উপর সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন,​আপনারা জানেন কৃষকদের সারের সংকট নিরসনের জন্য উনি অলরেডি প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকদের জন্য আলাদা আরও ওই কৃষির ডিলার বাড়িয়ে দিয়েছে এটা আরও বাড়বে। অর্থাৎ মানুষ যেন সারের জন্য এই লাইন ধরে রাস্তায় হৈচৈ মিছিল মিটিং করতে না হয়। আর এই থেকে বাঁচার জন্য কৃষক আমি তো মনে করি আমাদের সরকার মনে করে তারেক রহমানের সরকার মনে করে যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর এই কারণেই আজকে কৃষির উপরে সবচেয়ে বেশি উনি গুরুত্ব দিয়েছেন।

আজ রবিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্ধবছরের প্রণোদনার আওতাও ১৭ লক্ষ ৬২ হাজার টাকা ব্যায়ে ফারমার্স মিনিকোল্ড স্টোরেজ এর উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম বুলবুল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ৫৫ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ও প্রতিবন্ধী ব্যাক্তির সুরক্ষা আইন ২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন প্রচারিভাযানে তিনি উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন