নড়াইলের লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি লোহাগড়া পৌর শহরের সি অ্যান্ড বি চৌরাস্তা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক মো: আহাদুজ্জামান, সহ-সভাপতি মো: নায়েব আলী, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল মোল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, নড়াইল জেলা বিএনপির সাবেক তাঁত উপজাতি ও মৎস্য বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মো: আজম মৃধা, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইউসুফ আলী, বিএনপি নেতা মো: মিন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহ বেগম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আকতার হোসেন মোল্যা, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, বিএনপি নেতা মো: জাকির হোসেন, বিএনপি নেতা মো: সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক তারিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড পৌর যুবদলের সভাপতি ইঞ্জি: রাজু আহমেদ বাপ্পী, উপজেলা কৃষক দলের আহবায়ক মেজবাহ উদ্দিন পারভেজ, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর রহমানসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটের অধিকার ও জনগণের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি