শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ২ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (৭ নভেম্বর) ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সুহৃদ রঞ্জন দাস। অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন শোভন ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে আয়োজনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সোহেল, প্রচার সম্পাদক জাকির আহমদ খান, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসনাত আলম, দপ্তর সম্পাদক সেবক তালুকদার এবং নির্বাহী সদস্য আহমদ রেজাউল করিমসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, মেধার বিকাশ এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি