Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৮, ২০২৬ , ৯:০২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ

মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার রাতে উপজেলার সাফা বাজারে মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রুবেল বেপারী (২৯) ও এমাদুল দফাদার (২৭)। রুবেল বেপারী সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে এবং এমাদুল দফাদার দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন