Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৭, ২০২৬ , ৬:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৬ , ৬:০৬ অপরাহ্ণ

গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা প্রশাসন আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠান উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইব্রাহীম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিল্পব,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, প্রকৌশলী মোঃ এ হালিম খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আনিসুর রহমান।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন