বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলার মধ্য দিয়ে বর্ণাঢ্য ও নান্দনিক আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন পত্রিকা ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বুধবার (৪ নভেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ। আমরা আশা করি ‘দৈনিক সাতক্ষীরা খবর’ তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাতক্ষীরার সম্ভাবনা, সমস্যা এবং মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে। সত্য প্রকাশে এই পত্রিকা কখনো আপস করবে না। জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রত্রিকাটির সহ সম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের অতন্দ্র প্রহরী। আমি আশা করি, ‘দৈনিক সাতক্ষীরা খবর’ শুধু জেলার নেতিবাচক দিকগুলোই নয়, বরং সাতক্ষীরার অপার সম্ভাবনা, বীরত্বগাথা ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। হলুদ সাংবাদিকতাকে বর্জন করে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে এই পত্রিকা যেন সাতক্ষীরার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে সেই শুভকামনা রইল।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক ও দৈনিক যুগের নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান সামসুজ্জামান, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা বিএনপি সদস্য সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, জেলা বিএনপির আহবায়কের সহধর্মিনী সেতারা নাসরিন নিশী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারন সম্পাদক আব্দুল বারী, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক কাউন্সিলর শফিকউদ্দৌলা সাগর, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন, দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক এসএম মহিদার রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, এসময় বক্তারা বলেন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। ‘দৈনিক সাতক্ষীরা খবর’ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে। সাতক্ষীরার শিক্ষা, কৃষি এবং পর্যটন খাতের বিকাশে এই পত্রিকা চমৎকার তথ্যভিত্তিক বিশ্লেষণ উপহার দেবে বলে আমাদের বিশ্বাস।” অনুষ্ঠানে বক্তারা পত্রিকার নান্দনিক অঙ্গসজ্জা এবং কন্টেন্টের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, পত্রিকাটি কোনো ব্যক্তিস্বার্থ বা দলীয় লেজুড়বৃত্তি না করে অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করবে। উৎসব মুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এসময় ঝাউডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মনিরুল ইসলাম মনিসহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নান্দনিক আয়োজনে অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ সকলেই একসাথে পত্রিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এ মিলনমেলায় আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর ও নির্বাহী সম্পাদক এসএম মহিদার রহমান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সাতক্ষীরার আপামর জনসাধারণের ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে আমরা পথ চলা শুরু করলাম। “দৈনিক সাতক্ষীরা খবর” সবসময় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।
আজকালের কন্ঠ/আর বি