Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৫, ২০২৬ , ৬:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয় — এই প্রতিপাদ্যে পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় পিরোজপুরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা উপদেষ্টা মুহাম্মাদ আলাউদ্দীন শেখ ও মাওলানা মুহা. সুলায়মান মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল মান্নান এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন।

সম্মেলনে বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন