Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৪, ২০২৬ , ৪:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৬ , ২:২৫ অপরাহ্ণ

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের সংঘর্ষ : আহত-৫, আটক ১

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ২ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

‎‎‎আহতরা হলেন, পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি, শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সোমবার সন্ধ্যায় এক পক্ষ অপর পক্ষের একজনকে হাতুড়ি পেটা করে। এর জের ধরে আজ মঙ্গলবার সন্ধ্যার পরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ২ জনকে কুপিয়ে জখম করাসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, আমি ঢাকায় আছি, তবে ঘটনাটি শুনেছি। এ ঘটনা ছাত্রদলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: শরিফুল ইসলাম জানায়, হামলার ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। প্রাথমিক ভাবে ১ জনকে আটক করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন