নড়াইল সদর উপজেলার ৪ নম্বর আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদসহ আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মো: মিজানুর ভূঁইয়া।
সোমবার (৩ নভেম্বর ২০২৬) বিকালে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর ভূইয়া বলেন, তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত মোবারক ভূইয়ার ছেলে। তিনি ০৯ নং বুড়িখালি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সকল প্রকার রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। কারো প্ররোচনা ছাড়া নিজ ইচ্ছায়, সজ্ঞানে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম।”
এ সময় তিনি তার নামের পাশে থাকা পদ ও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে মিজানুর ভূঁইয়া জানান, তিনি নড়াইল সদর উপজেলার ৪ নম্বর আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি রাজনীতির সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, নিজের ইচ্ছায় এবং কারও প্ররোচনা ছাড়াই আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।
লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।
আজকালের কন্ঠ/আর বি