Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২, ২০২৬ , ৮:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৬ , ৬:৩৫ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরন

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি

প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারু ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি-২০২৬ আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতেহবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন