Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২, ২০২৬ , ৮:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৬ , ৬:০৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে।

সোমবার (২ নভেম্বর) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত ও আইনের খসড়া এ বৈঠকে অনুমোদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে (তৃতীয় তলায়) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেখানে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন এবং বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বিস্তারিত তুলে ধরবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন