রংপুরের তারগঞ্জে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় সরকারি দপ্তরের এক কর্মচারীসহ তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযানে আসামি গ্রেপ্তার করার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তারগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপড়া গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় কারমিনা আক্তার কাকলী (৩২), পিতা আব্দুল কাদের, সাং- ইকরচালী বালাপাড়া ইউনিয়ন, তারগঞ্জ, রংপুর—বাদী হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন: ১। ফিরোজ হোসেন (পিতা: মৃত নেপাজ উদ্দিন, সাং: রূপবাটি, শাহজাদপুর, সিরাজগঞ্জ)—তিনি তারগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (VFA) হিসেবে কর্মরত ছিলেন, ২। মোছাঃ রেহেনা (স্বামী: রফিকুল ইসলাম)
৩। দুলাল হোসেন (পিতা: মৃত আজিজার রহমান, সাং- ইকরচালী বালাপাড়া, তারগঞ্জ, রংপুর)। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেফতারে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি