নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (০২)।
পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধানে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের কন্ঠ/আর বি