Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১, ২০২৬ , ৭:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৬ , ৫:২৩ অপরাহ্ণ

লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা আর্ন প্রকল্পের ম্যানেজার জগদীশ মণ্ডল, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সরদার সেলিম জাহাঙ্গীর।

এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব সংগঠকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ট্রেডে দক্ষ দুই যুবক, উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা ও কোলা গ্রামের মো. নাহিদ শেখের হাতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব সংগঠকদের মধ্যে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন