Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১, ২০২৬ , ৬:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ

কালকিনিতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কালকিনির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান। সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।

অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় অতিথিবৃন্দ ও যুবসমাজের অংশগ্রহণে একটি চারা গাছ রোপণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে যুব ঋণের চেক বিতরণের পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন