Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৬ , ২:২৮ অপরাহ্ণ

যুবকরা একটা দেশের পরিবর্তন করতে পারে: হুইপ দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ​ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর, সে সময় এই যুবকদেরকে কারণ এই যুবকরা একটা দেশের পরিবর্তন করতে পারে, একটা দেশের উন্নয়ন বা কার্য পরিবর্তন এবং এই যুবকরা এই একসময় ১৯৫২ সালে ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে ২০২৪ সালের ৫ ই আগস্ট এই যুবসমাজ রাস্তায় নেমেছিল। তাদের রক্তের বিনিময়ে এদেশে স্বাধীনতা, ভাষা আন্দোলন এবং আজকের এই গণতন্ত্র আমি বিশ্বাস করি এই যুবকরা এদেশে পরিবর্তন করতে পারে।

হুইপ দুলু আরো বলেন, এই যুবসমাজ আজকে যারা বেকার ছিল তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্মসংস্থান দেওয়ার জন্য প্রথম যুব সমাজটা ইউথ কমপ্লেক্স। আমার মনে আছে জেলা যুব সমাজ অফিস ছিল সে সময় যুব সমাজের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।

যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে তাদেরকে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য ইউথ কমপ্লেক্স যে সমস্ত হাট বাজার ছিল সে সমস্ত হাট বাজারগুলোতে বেকারত্ব দূর করার জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা সে সময় করেছিল।

​তিনি আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসমা খাতুন,যুব উন্নয়নের উপ পরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ যুব উন্নয়নের প্রশিক্ষনআর্থীরা।

আলোচনা সভা শেষে ৭ জন যুবকের মাঝে ৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ বিতরন ও গাছের চারা রোপন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন