পিরোজপুরে মাদক,সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আদর্শপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন পিরোজপুরের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকা উপড়ে ফেলতে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পিরোজপুর জেলা পুলিশ এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, “একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে অপরাধীদের সম্পর্কে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও একতাবদ্ধ হলে অপরাধীরা সমাজ ছেড়ে পালাতে বাধ্য হবে।”
মতবিনিময় সভায় পিরোজপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি