Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬ , ৮:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে বিভক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার সকল ওয়ার্ডে এই ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার রোড, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। এ ছাড়াও বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন “ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু আজ নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবেলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন