Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬ , ৫:২৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২৬ , ২:৪৩ অপরাহ্ণ

সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লেখকঃ শাহজালাল (রাসেল)

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬ – ২৯ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মাদারটেক সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন ২০২৬-২৯ইং অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ২৭৪ জন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ টি পদে ৬ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে মোঃ ইয়াকুব ও হাজী মোঃ জাহাঙ্গীর আলম খান, সিনিয়র সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম মনা, সহ-সভাপতি পদে মোঃ মোবারক হোসেন ও আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম লিটন ও মোঃ আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নুর নবী, মোঃ শহিদুল ইসলাম ও মো মাহিন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে মোঃ হাবিব পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক পদে সঞ্জয় মজুমদার, সমাজ কল্যাল সম্পাদক পদে মোঃ মনির হোসেন ও শ্রম বিষয়ক সম্পাদক পদে মোঃ শিমুল।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতি’র উন্নয়নে কাজ করব। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতি’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুর সাত্তার বলেন, সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল ভালো। নির্বাচনের সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন সচিব শ্রীকৃষ্ণ (কিশোর), নির্বাচন প্রধান (১) হাজী জহুরুল ইসলাম, নির্বাচন প্রধান(২) আলম স্বর্ণকার, নির্বাচন প্রধান (৩) বাদল চন্দ্র ভৌমক উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন