Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬ , ৯:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩০, ২০২৬ , ৬:৫৫ অপরাহ্ণ

দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত দেবিদ্বারের রাজপথ, গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে দেবিদ্বার উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে ও সভাপতিত্বে একটি সুশৃঙ্খল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দেবিদ্বার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন।

দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল নেয়ামত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন