উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
শুক্রবার (৩০শে অক্টোবর) রাজধানীর গাবতলী বিএডিসি’র কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার সহ দেশব্যাপী ১৬ টি কেন্দ্রে এক যোগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। ঢাকায় ভোটার সংখ্যা ৫৯ জন। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে মিথুন-দেলোয়ার-কাউছার প্যানেলে মহাসচিব পদে দেলোয়ার হোসেন, সভাপতি পদে মনিরুজ্জামান মিথুন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাউছার হামিদ, সিনিয়র সহ-সভাপতি পদে মুহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি ০১ পদে মোঃ আমিনুল হক, সহ-সভাপতি ০২ পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মোঃ মাসুদুর রহমান, যুগ্ম সচিব ০১ পদে এস এম শাহীনুল হক শাহীন, যুগ্ম সচিব৷ ০২ পদে মোঃ ইলিয়াছ, অর্থ সম্পাদক পদে শাহানা সুলতানা, দপ্তর সম্পাদক পদে মোঃ আখতার হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ মাহবুব হাসান শান্তি, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আরিফুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ জুয়েল মিয়া এবং তথ্য গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ তারিক উল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও একই প্যানেলে কার্যকরী সদস্য পদে মোহাম্মদ খাইরুল আলম, মোঃ রেজাউল করিম, সুদীপ্ত হাজং, মোঃ রাশেদুল ইসলাম, মুহাম্মদ মইনূল হক, মোঃ কামাল হোসেন, নন্দিতা হাওলাদার, জান্নাত আরা সুলতানা, মঞ্জুরুল আজিম চৌধুরী, মোঃ আরিফুল ইসলাম, রাশেদুল হক রানা, বিবি রহিমা বেগম, গনেশ কর্মকার, মোঃ বাহার উদ্দিন, মোঃ ছালাউদ্দিন ও সেন্টু রঞ্জন দত্ত প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাঈদ-সুমন-শাওন প্যানেলে মহাসচিব পদে শরীফ শফিউল আলম গাজ্জালী (সুমন), সভাপতি পদে মোঃ সাঈদ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আখতারুজ্জামান শাওন, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ একরামুল হক, সহ-সভাপতি ০১ পদে মোঃ শামছুর রশিদ, সহ-সভাপতি ০২ পদে মোঃ মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মোঃ আব্দুল্লা আল মামুন, যুগ্ম সচিব ০১ পদে মোছাঃ সামছুন নাহার, যুগ্ম সচিব ০২ পদে মোঃ ইয়াছিন আল মাহমুদ, অর্থ সম্পাদক পদে মোঃ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক পদে মাহামুদুল হাসান, প্রচার সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে দেবাশীষ দেব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান এবং তথ্য গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও একই প্যানেলে কার্যকরী সদস্য পদে মোঃ মাকসুদ আলম, মোঃ মমিনুল হক ভূইয়া, মোঃ আবু সাঈদ চন্দন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ রাশেদ খান, মোঃ অলমেছ আলী, সঞ্জয় রঞ্জন হাওলাদার, রেজাউল ইসলাম, মোঃ রবিউল হাসান, মোঃ মিজানুর রহমান, খালেদা আক্তার কলি, আহসানুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ সোহেল রানা ও মাহফুজা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনার। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বিএডিসি ডিপ্লোমা কৃষিবিদ সমিতির উন্নয়নে কাজ করব। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বিএডিসি ডিপ্লোমা কৃষিবিদ সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল কাদের বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে, সকলের পরামর্শে, সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকেই দেশব্যাপী ১৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। ভোটারের উপস্থিতিও ভালো। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা একে অপরের সুপরিচিত। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি