ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, আগামীকাল খুলনা বিভাগের সাধারণ মানুষ এই আন্দোলন ও লংমার্চের জবাবে জামায়াতকে লাল কার্ড দেখাবে।
আজ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লংমার্চ ও রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁন বলেন, দেশজুড়ে ১১ দলীয় ঐক্যজোটের যে কর্মসূচি চলছে, তার মধ্যে খুলনা বিভাগের লংমার্চটি হবে সবচেয়ে দুর্বল। এ সময় বিরোধী জোটের কর্মসূচির স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁন আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভয়ে ১১ দলীয় ঐক্যজোট গোপালগঞ্জে কোনো পথসভা করার সাহস পাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের একটি গোপন বৈঠকের তথ্য ও প্রমাণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। জামায়াত আগামীতে ক্ষমতার মসনদে যাওয়ার উদ্দেশ্যে এখন থেকেই ভারতের সাথে লিয়াজোঁ ও আলোচনা শুরু করেছে।
এসময়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ.সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি