Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬ , ১:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩০, ২০২৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ

দিনাজপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠা। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন