Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৯:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৭:২৯ অপরাহ্ণ

রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মোঃ জেলহক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজারহাট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিসামত ছিনাই এলাকার ধরলা নদীর পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ জেলহক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জাইমুদ্দী।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজারহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট করুন