Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৯:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৭:০৯ অপরাহ্ণ

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল মিয়া (২২) ও পারভেজ খান (৩৩) নামে ০২ যুবককে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধা ৭.২৫ টার দিকে পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বেকুটিয়া সেতুর টোল প্লাজার রোডস এন্ড হাইওয়ের কোয়ার্টারের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের উপর থেকে উক্ত ২ যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া ৯ নং ওয়ার্ডের মরিচাল এলাকার মনির মিয়ার ছেলে এবং পারভেজ খান একই এলাকার আনছার খানের পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ডিবির অফিসার ইনচার্জ হোসেন আল-মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস ও এএসআই আল-মোশারেফ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে বুধবার সন্ধা ৭.২৫ টার দিকে পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বেকুটিয়া সেতুর টোল প্লাজার রোডস এন্ড হাইওয়ের কোয়ার্টারের সামনে পিরোজপুর – বরিশাল মহাসড়কের উপর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে উক্ত ০২ যুবককে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত ০২যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রিন্ট করুন