Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৮:৫৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৭:০৩ অপরাহ্ণ

আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ আত্রাই(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামান সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,

উপজেলা কমিশনার ভূমি মো.আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোহাইমিনূল ইসলাম ,থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মাহবুব আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবু আনাছ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,আনসার ও বিডিপি কর্মকর্তা মোছা.খুশি খাতুন,বীরমুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান,ইউপি চেয়ারম্যান মো.সম্রাট হোসেন, এসএম মামুনুর রশীদ,তোফাজ্জল হোসেন তুফা,আফজাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডী ও গণমাধ্যম কর্মী। সভায় উপজেলায় মাদকের দৌরাত্ম্যে রোধে জোরালো ব্যবস্থা গ্রহণ বাল্য বিবাহ সহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট করুন