Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২৬ , ৪:০০ অপরাহ্ণ

গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

লেখকঃ এ,এস,মামুন গৌরনদী প্রতিনিধি

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১টায় বর্নাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলেঅচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম । বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কির্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতার, উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাষ কুমার দাস, আইন ও সালিশ কেন্দ্রে উপজেলা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।।

প্রিন্ট করুন