বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি। পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে মিন্টু সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।