ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়েগেছে সংঘবদ্ধ চোরেরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান গাভী ও একটি দেশি ষাড়। এ ঘটনায় দিশেহার হয়ে পড়েছেন খামারী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক বলেন, রাত ১০টার দিকে গরু গুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন।মঙ্গলবার ভোর রাতে গরু গুলোকে আবারও খাবার দেওয়ার জন্য গোয়াল ঘরেগিয়ে দেখতে পান গুরুর ঘরে তালা ভাঙ্গা এবং সেখানে গরু নেই। তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে।আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।